ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-১৮
  • ৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মালি সীমান্তবর্তী নাইজারের সংঘাতপূর্ণ মরুভূমি অঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্মকর্তারা এ  কথা জানান। খবর এএফপি’র। 
জাতিসংঘ মানবাধিকার উন্নয়ন সূচকের মাপকাঠি অনুযায়ী বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ নাইজার তাদের মালি ও বুরকিনা ফাসো সীমান্ত ঘেঁষা পশ্চিমাঞ্চল এবং নাইজেরিয়া সীমান্তবর্তী দক্ষিণপূর্বাঞ্চলে জিহাদি তৎপরতা মোকাবেলা করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মালি সীমান্তবর্তী বিস্তৃত তাহৌয়া মরুভূমি অঞ্চলে বাকোরাত শহরে মঙ্গলবার পরিচালিত ওই হামলায় ২৫ জন নিহত ও আরো কয়েকজন আহত হন। সেখানে দু’টি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়।
মন্ত্রণালয় আরো জানায়, একই অঞ্চলে পৃথক হামলায় ‘অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা’ টাউন হল ও একটি স্বাস্থ্য কেন্দ্র ভাংচুর করে এবং দু’টি মানি ট্রান্সফার শপ লুটপাট করে।
তারা জানায়, সেখানে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মীদের পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat