ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১১-২১
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাভার ও ধামরাই উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত  বংশী নদী দখল ও দূষণ বন্ধ করে দায়ীদের বিষয়ে প্রতিবেদন না দেয়ায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতের আদেশ বাস্তবায়ন না করায় কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে এ রুল জারি করা হয়েছে। 
বংশী নদী দখল ও দূষণ বন্ধ চেয়ে পরিবেশ অধিদপ্তরের ডিজিসহ ১৪ জনকে বিবাদী (রেসপনডেন্ট) করে এর আগে হাইকোর্টে রিট পিটিশন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোঃ বাকির হোসেন। 
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট বাকির হোসাইন।
২০১৯ সালের ২৮ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘দখল-দূষণে শেষ বংশী নদী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটিতে বলা হয়, ‘৬৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান গিলে খাচ্ছে রাজধানীর উপকণ্ঠের সাভারের বংশী নদী। এ নদীর বিরাট এলাকা প্রভাবশালীদের দখলে থাকলেও উদ্ধারের উদ্যোগ নেই। নদীর মাটি কেটে বিক্রি করা হচ্ছে দেদারছে। এসব কারণে ভালো নেই সাভার উপজেলার ৪০ থেকে ৪২ লাখ বাসিন্দা।’ 
প্রতিবেদনটি যুক্ত করে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন আইনজীবী মোঃ বাকির হোসেন।
 রিটের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২ ডিসেম্বর রুলসহ আদেশ দেন হাইকোর্ট। আদেশে বংশী নদীর দূষণ বন্ধ এবং দূষণ ও দখলদারদের বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো), রাজউক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (ডিজি), ঢাকার জেলা প্রশাসক (ডিসি), সাভারের নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সাভারের ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড), ঢাকা জেলার এসপি ও সাভার থানার ওসিকে এই প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত।
আদালতের আদেশ অনুযায়ী প্রতিবেদন না দেয়ায় বিষয়টি আজ আদালতের নজরে আনেন রিট আবেদনকারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat