ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডুসেন রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৭০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৯.৮৭ শতাংশ।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
মোট ১ হাজার ৫৭০টি আসনের বিপরীতে এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮১ হাজার ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৭ হাজার ৯৯৪ জন উত্তীর্ণ হয়েছে। 
পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU GHA ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করলে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৯ নভেম্বর  বিকাল ৩টা থেকে ০৬ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ২৫ নভেম্বর  থেকে ০২ ডিসেম্বরের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে  এবং তা পূরণ করে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য ১ হাজার টাকা ফি দিয়ে আগামী ২৫ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ২০২১ শনিবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat