ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ত্রিশ লাখ শহীদের রক্তে রঞ্জিত দেশের মাটিতে মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীকে জেল খানায় আরাম আয়েশে থাকতে দেয়া যায় না।
তিনি বলেন, সাঈদীর আমৃত্যু সাজার বিরুদ্ধে প্রয়াত এটর্নি জেনারেল মাহবুবে আলম রিভিউ আবেদন করে গেছেন। তিনি শীর্ষ আদালতের রায়ের রিভিউ করার দাবি জানান। 
প্রতিমন্ত্রী স্বাধীনতার স্বুর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আজ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম-মহাসচিব ডা. উত্তম কুমার বড়ুয়া এবং ভাস্কর শিল্পী রাশা।
প্রতিমন্ত্রী বলেন, বাংলার মানুষ যখন মুজিবর্ষ পালন করছে, যখন বিশ্ব অবাক দৃষ্টিতে দেখছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে চলছে বাংলাদেশ। সেই দেশে মানবতাবিরোধী অপরাধীকে জেল খানায় আরাম আয়েশে থাকতে দেয় যায় না।
মুরাদ হাসান বলেন, পিরোজপুর জেলায় ১৯৭১ সালে দেলোয়ার হোসেন সাঈদী মানবতাবিরোধী অপরাধের মাস্টারমাইন্ড ছিলেন।  সাঈদী সরাসরি যুক্ত থেকে গণহত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ নানা অপকর্ম করেছেন। 
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীর আমৃত্যু কারাদন্ডের রায় বাতিল করে মৃত্যুদন্ডের রায় ঘোষণা ও তা দ্রুত কার্যকর করার দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। 
প্রতিমন্ত্রী বলেন, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের, এই দেশ বঙ্গবন্ধুর, এই বাংলাদেশ প্রধানমন্ত্রীর দেশ। বাংলার মাটিতে ধর্মের নামে কোনো রাজনীতি হতে দেয়া যায় না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat