ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের বৃহস্পতিবার থেকে করোনার টিকা প্রদান শুরু হয়েছে। জেলার ছয়টি কেন্দ্রে মোট ১১ হাজার ১৫ জন এইচএসসি পরীক্ষার্থীদের এ দেয়া হচ্ছে।
সকাল সাড়ে ৯ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজ কেন্দ্রে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন- করোনা মোকাবেলায় মাগুরা জেলার দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মোছাম্মাৎ নাসিমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন সিকদার, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান জানান, জেলার ১১ হাজার ১৫ জন এইচএসসি পরীক্ষার্থীকে করোনা প্রতিরোধে ফাইজারের টিকা জেলার ছয়টি কেন্দ্রে থেকে সকাল ৯ থেকে বিকাল ৪টা পর্যন্ত দেয়া হচ্ছে। কেন্দ্র গুলো হলো মাগুরা সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজ, সরকারি পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীপুর ডিগ্রি কলেজ, মহম্মদপুর ও শালিখা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat