ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১২-০২
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কিছুদিন আগেই জানা গিয়েছিল শুটিং শুরু না হতেই বন্ধ হয়ে গেছে সারা আলী খানের ‘দ্য ইমর্টাল অশ্বত্থামা’ সিনেমা। তখন ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছিল বাজেট সমস্যার কারণে সিনেমাটি নির্মাণ করছেন না পরিচালক আদিত্য ধর। যদিও তিনি জানিয়েছিলেন বাতিল নয়, পেছানো হয়েছে সিনেমাটির শুটিং। তবে এবার সারা ভক্তদের জন্য খুশির খবর হলো শুরু হতে যাচ্ছে ভিকি কৌশল-সারা আলীর এই সাই-ফাই সিনেমাটি!
জানা গেছে, আসছে বছরে ফ্লোরে গড়াবে সিনেমাটি। এরইমধ্যে নির্মাতা শিল্পী-কলাকুশলীদের সঙ্গে আলোচনার পাশাপাশি প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন। তবে করোনার কারণে সিনেমাটির বেশ কিছু পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। আগের নির্ধারিত শুটিং লোকেশনের সঙ্গে নতুন লোকেশনগুলো পরিদর্শন করে শুটিং শুরু করতে চান নির্মাতা।
এ প্রসঙ্গে সারা আলী বলেন, ‘সম্প্রতি সিনেমাটির নিয়ে আমরা আলোচনা শেষ করেছি। বাতিল গুঞ্জন ছাপিয়ে অবশেষ সিনেমাটি শুরু হচ্ছে, এটা অনেক আনন্দের। এটা আমার স্বপ্নের একটি সিনেমা। তাছাড়া সিনেমাটি আমার ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা যুক্ত করবে। বলা চলে, নিজেকে প্রমাণের সুযোগ এসেছে। কারণ সিনেমাটিতে অভিনয়ের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় বাড়তি মাত্রা যোগ করবে। দারুণ একটি টিমের সঙ্গে শুটিং শুরুর অপেক্ষায় আছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat