ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১২-০৩
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত বেড়েছে দশমিক ১৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ২৪ শতাংশ, আজ তা বেড়ে হয়েছে ১ দশমিক ৪০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২২৫ জন। গতকাল ২১ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৬১ জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৪৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১০ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬৫ জন। শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ। গতকাল ১ দশমিক ০৮ শতাংশ শনাক্ত হয়েছিল। এই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। গতকাল ১ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকালও ৩ জন মারা গিয়েছিলেন। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২৭ হাজার ৯৮৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
আজ ঢাকা বিভাগে ২ জন ও খুলনা বিভাগে ১ জন মারা গেছেন। তবে, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২২৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat