ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১২-০৩
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ  চ্যালেঞ্জ-২০২১’ ব্যাডমিন্টন টুর্নামন্টের তৃতীয় দিনে আজ শেষ বেলায় পুরুষ দ্বৈতে জয় পেয়েছেন বাংলাদেশের তানবির আহমেদ-মো. রাহাদ কবির খালেদ জুটি ২১-১৮,১০,২১ ও ২১-১৯ পয়েন্টে মহারাজা ইলুমালা- অর্জুন কৃষ্ণনান রাজারাম জুটিকে পরাজিত করেন।
পুরুষ দ্বৈতের আরেক ম্যাচে বাংলাদেশের মো. মোস্তাফিজার রহমান-আল আমিন জুমার জুটি ভারতের শ্যাম প্রসাদ- এস সঞ্জিত (জুনিয়র) জুটির কাছে ২১-১৬, ২১-১৫ পয়েন্টে পরাজিত হন।  একই ইভেন্টে দিনের আরেক ম্যাচে বাংলাদেশের মো.নাজমুল ইসলাম-নিশান উদ্দিন জুটি।  ভারতের আয়ুশ আগারওয়াল- তুষার গগেঞ্জা জুটির কাছে ২১-১৬, ২১-১৬ পয়েন্টে হেরেছে।
এর আগে আজ শুক্রবার দিনের শুরুতে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈতে বাংলাদেশের মো.মোস্তাফিজার রহমান-ফাতিমা বেগম জুটি ১১-২১, ১২-২১ পয়েন্টে ভারতের খুয়ান বালশারি-মরিয়ান কাতিরাবান জুটির কাছে হেরেছেন। বাংলাদেশের শুভ খন্দকার- বৃষ্টি খাতুন জুটি ভারতের মুকুল আরোরা-অঞ্জু বর্মা জুটির বিপক্ষে ওয়াক ওভার পেয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছেন।
পুরুষ দ্বৈতে ভারতের হিমাংশু মিত্তাল-শুভম শর্মা জুটির বিপক্ষে ২১-১৬,১৭-২১ ও ২১-১৫ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের মোহাম্মদ সিগবাত উল্লাহ- সিফাত উল্লাহ জুটি। 
মিশ্র দ্বৈতে বাংলাদেশের মোহাম্মাদ সালমান খান-উর্মি আক্তার জুটি ২১-১৪, ১৭-২১ ও ১৯-২১ পয়েন্টে লড়াই করে ভারতের নাজির খান আবুবকর- নিলা ভালুবান জুটির কাছে পরাজিত হন।
ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলংকা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ এবারের আসরে নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat