ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১২-০৪
  • ৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কবি ও চিত্রশিল্পী রবিউল হকের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার ৭৫টি চিত্রকর্মের প্রদর্শনী রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় উদ্বোধন করা হয়েছে। 
আজ তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন প্রধান অতিথি থেকে জাতিসত্তার কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদাসহ অতিথিদের সাথে নিয়ে চিত্রশালা গ্যালারিতে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
অনুষ্ঠানের প্রধান অতিথি সচিব মো. মকবুল হোসেন চিত্রশিল্পী রবিউল হককে বহুমুখী প্রতিভার অধিকারী বর্ণনা করে বলেন, ৭৫ বছর বয়সে তার ৭৫ চিত্রকর্ম প্রদর্শনী তরুণদের জন্য যেমন শিক্ষণীয়, তেমনি অগ্রজ সমাজের জন্য অনেক বড় অনুপ্রেরণার। 
কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, শিল্প ও তারুণ্য বয়সকে অতিক্রম করে যে সৃষ্টিশীল কাজের জন্ম দেয়, তাতেই এগিয়ে চলে সভ্যতা। এ প্রদর্শনী তারই এক অনন্য নজীর। 
কুষ্টিয়ার কুমারখালীতে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন রবিউল হক। 
কবি শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ, শিল্পীদের মধ্যে আব্দুস শাকুর শাহ, জাহিদ মুস্তাফা, সামছুল আলম আজাদ, কিরীটি রঞ্জন বিশ্বাস ও রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল হক এতে বক্তব্য দেন। 
রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এবং শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকেল ৫টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ ডিসেম্বর শনিবার বিকেলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রদর্শনীর ইতি টানবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat