ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-০৪
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য  ও সংসদ সদস্য ডা.প্রাণ গোপাল দত্ত বলেছেন, বাংলাদেশে বিশ্বমানের মাইক্রোবায়োলজীষ্ট তৈরি করতে হবে,যাতে তাদের কর্মদক্ষতা ও অভিজ্ঞতা বিশ্বের বিভিন্ন দেশে কাজে লাগাতে পারে। 
তিনি বলেন, এখন  চাহিদা মেটানোর জন্য মাইক্রোবায়োলজিষ্ট তৈরি করার প্রয়োজনীয়তা নেই। করোনা মহামারীর সময় চিকিৎসকরা মানবিক হয়ে জীবন বাজি রেখে আক্রান্তদের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন।
আজ রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এর গ্র্যান্ড বল রুম লহরীতে বাংলাদেশ সোসাইটি অফ মেডিক্যাল মাইক্রোবায়োলজিষ্ট এর  ৮ম জাতীয় সম্মেলনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সংগঠনের সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মো: খুরশীদ আলম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো: নজরুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি অধ্যাপক কে এস শহীদুল ইসলাম।
বিএসএমএমইউয়ের উপাচার্য বলেন, মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে গবেষণা করতে হবে। এছাড়া মাইক্রোবায়োলজিষ্ট ও নন মাইক্রোবায়োলজিষ্টদের মধ্যে কাজ করার ক্ষেত্রে সমন্বয় জরুরী বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat