ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২১-১২-০৫
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত করা হয়েছে এবং তা খুব শ্রীঘ্রই মন্ত্রিপরিষদে উত্থাপন করা হবে।
তিনি আজ রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত ‘ বাংলাদেশের কমিউনিটির উন্নয়নে স্বেচ্ছাসেবার অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইউএন ভলান্টিয়ার বাংলাদেশ, ইউএনএফপিএ ও ওয়াটার এইড যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জাতিসংঘ ভলান্টিয়ারের কোন অনুষ্ঠানে অংশ নিলে তারা জানান যে বাংলাদেশে কোন স্বেচ্ছাসেবক নীতিমালা নেই। তারা জাতীয় স্বেচ্ছাসেবক একটি নীতিমালা প্রনয়ণেরও অনুরোধ করেন।
তিনি বলেন, ‘আমি এই বিষয়টি নিয়ে পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করি। তাঁর (প্রধানমন্ত্রী) সম্মতি নিয়ে জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা প্রনয়ণের কাজ শুরু করি।’ মন্ত্রী বলেন, ইতোমধ্যে নীতিমালা প্রণয়নে ওয়ার্কিং কমিটি গঠন করে অনেকগুলো সভা করা হয়েছে এবং তৃণমূল ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। খুব শ্রীঘ্রই এই নীতিমালা মন্ত্রিপরিষদে উত্থাপন করা হবে।
তাজুল ইসলাম বলেন, দেশে বিভিন্ন দুর্যোগ মোকাবেলার জন্য স্বেচ্ছাসেবায় জনসাধারণের অংশ গ্রহণ ও স্বেচ্ছাসেবার অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। আর এই নীতিমালা দেশের যে কোন স্থানে যে কোন দুর্যোগ ও মহামারী মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করবে।
করোনাভাইরাসের মহামারীকালে আতঙ্কের মধ্যেও সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা, এনজিও কর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তি সহ অনেকেই স্বেচ্ছাসেবা কর্মকা-ে অংশ গ্রহণ করেছেন।
তিনি বলেন, অনেকে প্রাথমিক স্বাস্থ্যসেবার ওষুধ, অক্সিজেন, খাদ্য এমনকি বাজার পর্যন্ত করে দিয়েছেন। অনেকেই হাসপাতালে রোগী পৌঁছাতে সহায়তা করেছেন।
মন্ত্রী বলেন, জাতীয় নীতিমালা প্রণীত হলে যে কোন দুর্যোগে, বিপদে-আপদে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর একটি স্বীকৃতি পাবে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, ইউএনভি এশিয়া ও প্যাসিফিকের আঞ্চলিক ব্যবস্থাপক সেলিনা মিয়া(ভার্চুয়াল), ইউএনএফপিএ’র প্রতিনিধি ড. একো নারিতা, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক তুয়োমো পৌতিয়াইনেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat