ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১২-১৩
  • ৭৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইজরায়েলের এইলাতে অনুষ্ঠিত ৭০ তম মিস ইউনিভার্স ২০২১ প্রতিযোগিতায় বিজয়ী হলেন ভারতীয় সুন্দরী হারনাজ সান্ধু। প্রতিযোগিতায় গোটা বিশ্বের ৭৯ দেশের সুন্দরীকে পিছনে ফেললেন মিস ইন্ডিয়া ইউনিভার্স হারনাজ। প্রতিদ্বন্দ্বী মিস প্যারাগুয়েকে জড়িয়ে ধরেই কেঁদে ফেলেন তিনি। দ্বিতীয় হয়েছে প্যারাগুয়ের সুন্দরী নাদিয়া ফেরিরা ও তৃতীয় হয়েছেন সাউথ আফ্রিকান সুন্দরী লালেলা মেসোয়েন।
গতকাল ১২ ডিসেম্বর চণ্ডীগড়ের মেয়ে হারনাজের মাথায় মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। সোনালি স্লিভলেস গাউন পরা হারনাজ মঞ্চেই উচ্ছাসে ফেটে পরে তার মাতৃভাষাতে বলে ওঠেন, ‘চক দে ফট্টে ইন্ডিয়া…’।
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ও লারা দত্ত এর আগে মিস ইউনিভার্স হয়েছিলেন। এবার ২১ বছর পর তৃতীয় ভারতীয় হিসাবে সেই খেতাব জিতলেন হারনাজ সান্ধু। সেপ্টেম্বর মাসে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২১ জিতেছিলেন হারনাজ।
উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোন কূটনৈতিক সম্পর্ক না থাকায় এবার বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat