ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২১-১২-১৬
  • ৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 জাতিসংঘ স্বাধীন দেশ হিসাবে বিগত ৫০ বছরে নানা বাধা বিপত্তি পেরিয়ে ব্যাপক সাফল্য অর্জন করায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে ।
জাতিসংঘ বলেছে, যুদ্ধ ও দুর্ভিক্ষে বিধ্বস্ত অবস্থা থেকে দীর্ঘ ও সংকটময় পথ পাড়ি দিয়ে আসার পর জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র হিসাবে দেশটি স্বল্পোন্নত দেশের মযার্দা লাভ করেছে। এছাড়া, দেশটি ৯ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছে। পাশাপাশি দুদর্শা ও বিপর্যয় কাটিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশটি ব্যাপক সাফল্য অর্জন করেছে।
বাংলাদেশের স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে লেখা এক পত্রে জাতিসংঘ এ মন্তব্য করেছে।
পত্রে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৫০ বছরের অংশীদার হিসাবে বাংলাদেশে আমরা জাতিসংঘ পরিবার আপনাদের সঙ্গে জাতির এই সাফল্য উদযাপন করছি এবং দেশকে এ অবস্থায় নিয়ে আসার পেছনে যারা ভূমিকা রেখেছেন, তাদের প্রতি আমরা সম্মান জানাচ্ছি।  
তারা বলেন, মাথাপিছু আয় অপেক্ষাকৃত কম থাকা সত্ত্বেও বাংলাদেশে মা ও শিশু মৃত্যু, টিকাদান, বিদ্যালয়ে ভর্তি হার, এবং অন্যান্য সামাজিক সূচকে সাফল্য অর্জন অন্যান্য দেশের জন্য অনুকরনীয় হয়ে থাকবে।
পত্রে বলা হয়, সহ¯্রাব্ধ উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) অর্জনের ক্ষেত্রে এটি স্বীকৃত হয়েছে। পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে সাফল্য অর্জনে এলডিসি’র মর্যাদা লাভে সহায়ক হয়েছে। এ ছাড়া বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতিসংঘ শান্তি মিশনে সবচেয়ে বেশি সৈন্য রয়েছে এমন দেগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat