ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-২০
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফিলিপাইনে এ বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে সোমবার ২০০ জন ছাড়িয়ে গেছে। এ প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে কোনমতে প্রাণে বেঁচে যাওয়া লোকজন খাবার পানি ও খাদ্য সরবরাহের আকুতি জানিয়েছেন। খবর এএফপি’র।
ফিলিপাইন রেডক্রস জানায়, এ ঘূর্ণিঝড়ের আঘাতে বহু ঘরবাড়ি, হাসপাতাল ও স্কুল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং গাছপালা উপড়ে পড়ায় দেশটির উপকূলীয় বিভিন্ন এলাকা ‘ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
খবরে বলা হয়, ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, গাছপালা ও বৈদ্যুতিক তারের খুঁটি উপড়ে পড়েছে, জমির ফসল বিনষ্ট হয়েছে এবং বিভিন্ন গ্রামে বন্যা দেখা দিয়েছে। এ দুর্যোগে এতো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যে এটিকে ২০১৩ সালে ঘটে যাওয়া সুপার টাইফুন হাইয়ানের সাথে তুলনা করা হচ্ছে।
পুলিশ জানায়, ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে সর্বশেষ এ ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ২০৮ জন প্রাণ হারিয়েছে এবং এখনো ৫২ জন নিখোঁজ রয়েছে। এ ঝড়ে আরো কয়েকশ’ মানুষ আহত হয়েছে।
ঘূর্ণিঝড় ‘রাই’ দেশটিতে বৃহস্পতিবার আঘাত হানে। এতে এ দুই অঞ্চলের তিন লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat