ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২১-১২-২০
  • ৩২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ এক ও  অভিন্ন।
আজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি নতুন কারিকুলামে প্রণীত বইয়ের পর্যালোচনা সংক্রান্ত  এক সভায় উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী আশা ব্যক্ত করেন, বাংলাদেশের সঠিক ইতিহাস ও তথ্য  জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তত্বাবধানে পাঠ্যপুস্তকে লিখিত হবে, যাতে শিশুরা সত্য ইতিহাস জানতে ও শিখতে পারবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি স্থাপন যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষা মন্ত্রী বক্তৃতায় নতুন পাঠ্যক্রমে নারী-পুরুষ নির্বিশেষে মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের বিষয়টির  ওপর গুরুত্ব দিতে  সংশ্লিষ্টদের প্রতি  নির্দেশ দেন।
অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো আমিনুল ইসলাম খান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা,  জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (পাঠ্যক্রম) প্রফেসর মশিউজ্জামান  এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat