ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২১-১২-২০
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমাদের আওয়ামী লীগ সরকার সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি যুবকরাও সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে।
জয় বলেন, যারা দেশের উন্নয়নে সময়, অর্থ ও শ্রম ব্যয় করে আসছেন তারা সোনার বাংলা রূপান্তরের দৃষ্টান্ত। তাদের প্রচেষ্টার লক্ষ্য হচ্ছে জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করা। স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে তারা নিজস্ব উদ্যোগে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন।
তিনি আজ সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বক্তব্যও শোনানো হয়।
বঙ্গবন্ধুর দৌহিত্র্য ও আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ১৫টি যুব সংগঠনের কাছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।
জয় বলেন, ৫০ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে স্বাধীনতা এনে দেন। কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর আমরা খুব কঠিন সময় অতিক্রম করি। ৫০ বছর পর আমরা এখন বলতে পারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হয়েছে।
তিনি জাতির কল্যাণে স্ব-স্বঅবস্থান থেকে প্রচেষ্টার চালাতে সকলের প্রতি বিশেষ করে যুব সমাজের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat