ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১২-২৫
  • ৫৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউড তারকা খ্যাত সানি লিওনের ওপর এবার ক্ষেপেছেন দেশটির পুরোহিতরা। সম্প্রতি দেশটির এক বিখ্যাত গান ‘মধুবন মে রাধিকা নাচে’-র সঙ্গে নেচেছেন সানি। আর এতেই মহা বেজার ভারতের ধর্মগুরুরা। ইতিমধ্যে হুমকিও দিয়েছেন সানির বিরুদ্ধে মামলা করার।
ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ‘মধুবন মে রাধিকা নাচে’-র গানে সানির নাচ দেশটির অনেক ভক্তদের মন জয় করতে পারলেও এতে প্রবল আপত্তির কারণ হয়েছে উত্তরপ্রদেশের মথুরার পুরোহিতদের।
বৃন্দাবনের ধর্মগুরু নাভাল গিরি মহারাজ বলেন, সরকার এই নায়িকার বিরুদ্ধে পদক্ষেপ এবং তার ভিডিও অ্যালবাম নিষিদ্ধ না করলে তারা আদালতের দ্বারস্থ হবেন।
তিনি আরো বলেন, সানি লিয়ন ঐ দৃশ্য প্রত্যাহার না করলে এবং জনসাধারণের কাছে ক্ষমা না চাইলে তাকে ভারতে থাকতে দেওয়া উচিত হবে না।
কণিকা কাপুর এবং অরিন্দম চক্রবর্তীর নতুন আইটেম গান ‘মধুবন মে রাধিকা নাচে’। এই গানে স্বল্প পোশাকে নাচ করেছেন সানি লিওন। গানের সঙ্গে মানানসই নাচের অঙ্গভঙ্গিও। তবে সানির নাচ এবং পোশাক ঘিরেই বিতর্কের শুরু। কেউ কেউ বলেছেন, রাধা নটী ছিলেন না, আবার কেউ লিখেছেন, মধুবনে রাধিকা এমন অশ্লীল নাচ করতেন না। যার কারণে মিউজিক ভিডিওটি নিষিদ্ধ করার দাবি তুলেছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat