সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার অঞ্চল এবং ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম অঞ্চল পরিদর্শনকালে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন।
সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এবছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান পর্যটন নগরী কক্সবাজারস্থ রামু রাবার বাগান এলাকায় ৫০০ জন এবং চট্টগ্রামস্থ সীতাকু- উপজেলার শীতলপুর এলাকায় ২০০ জন হতদরিদ্র ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করেন।
এ সময় সেনাবাহিনী প্রধান বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে।
রামু ও চট্টগ্রাম অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সঙ্গে ১০ ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারগণ ছাড়াও এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর দেশ সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে জনমনে আস্থা ও স্বতঃস্ফূর্ততার প্রতিফলন ঘটেছে বলে প্রতীয়মান হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117