ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২১-১২-২৯
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সড়ক-মহাসড়কের বিশৃঙ্খলা রোধে মহাসড়ক আইন ২০২১ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। 
কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়।
কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের (ভার্চুয়াল), এনামুল হক, রেজওয়ান আহম্মদ তৌফিক, মোঃ ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন এবং মেরিনা জাহান সভায় অংশগ্রহণ করেন। 
সভায় একাদশ বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি; সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসহ সার্বিক কার্যক্রমের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন ও বিশদ আলোচনা করা হয়।
সভায় সিলেট সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা’র বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানো নোটিশ প্রদানের জন্য সুপারিশ করা হয়।
সভায় টঙ্গী-গাজীপুর মহাসড়কের নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার সুপারিশ করা হয়।
সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসহ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়। যশোর-খুলনা জাতীয় মহাসড়কের যশোর অংশে যথাযথমানে উন্নীতকরণের কাজ চলতি অর্থ বছরে সমাপ্ত হবে বলে কমিটিকে অবহিত করা হয়। 
সভায় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্তকরণ এবং একই ঠিকাদারী প্রতিষ্ঠান যাতে বার বার কাজ না পায় সে বিষয়ে সতর্ক থাকার সুপারিশ করা হয়।
সভার শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেনের মৃত্যুতে কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 
সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বিআরটিএ ও বিআরটিসি’র চেয়ারম্যানদ্বয়, পদ্মা বহুমুখী সেতু  প্রকল্প ও সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকদ্বয়, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat