ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০১-০৪
  • ৯০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন  রোগী শনাক্ত হয়েছেন ৭৭৫ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯১ শতাংশে।
এখন পর্যন্ত করোনায় দেশে ২৮ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জনে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮৩৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ এবং রাজশাহী বিভাগে একজন।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat