ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০১-০৭
  • ৬১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

ধর্ম প্রতিমন্ত্রী  মো. ফরিদুল হক খান বলেছেন,  সামাজিক উদ্যোগে গ্রামীণ জনপদে দৃষ্টিনন্দন ও উন্নতমানের মসজিদ প্রতিষ্ঠা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনের অগ্রগতি ও উন্নয়নের সাক্ষ্য বহন করে।
আজ সকালে ইসলামপুর উপজেলার গ্রামীণ জনপদ পেচারচর ডাক্তার বাড়ীর দৃষ্টিনন্দন জামে মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপ-সচিব ডা. মো আতাহার হোসেনের  সঞ্চালনায় এবং ড. শহীদ মোতাহার হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠানে জামালপুর জেলা পরিষদের  চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, ইসলামপুর উপজেলা পরিষদের  চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুল, ইসলামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ঢাকা বিমান বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী মন্ডল প্রমুখ বক্তৃতা করেন।
প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেন, গ্রামীণ জনপদে এসব উন্নতমানের মসজিদকে মানুষের আমল আখলাক সুন্দর করার কেন্দ্র হিসেবে ব্যবহার করতে হবে।
এরআগে  ধর্ম প্রতিমন্ত্রী সকালে  ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের মাধ্যমে দুস্থদের মাঝে ইসলামপুর উপজেলা সমিতি, ঢাকা’র  উদ্যোগে সরকারি ইসলামপুর  নেকজাহান  পাইলট মডেল হাইস্কুল প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat