ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০১-১৫
  • ৬১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র আজ ফাইজারের তৈরী আরো ৯৬ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন বাংলাদেশকে অনুদান দিয়েছে। এখানে মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, আরও কয়েক লাখ ডোজ পাঠানোর জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
মার্কিন রাষ্ট্রদূতের বরাত দিয়ে আজ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বাংলাদেশের জন্য ২ কোটি ৮০ লাখ ডোজ টিকা বিনামূল্যে দিয়েছে। আরও বেশ কয়েক লাখ ডোজ টিকা বাংলাদেশে আসার পথে রয়েছে।
দূতাবাস জানিয়েছে, নতুন অনুদান বাংলাদেশকে সারাদেশে ফ্রন্টলাইন কর্মীদের এবং সিনিয়র নাগরিকদের বুস্টার ডোজ দিতে টিকাদান অভিযান সম্প্রসারণে সক্ষম করে তুলবে।
মিলার বলেন, ‘আমরা বাংলাদেশী সাহসী স্বাস্থ্যসেবা কর্মীদের এবং সহায়তা অংশীদারদের স্যালুট জানাই এবং তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা আমাদের দুটি জনগণের জন্য স্বাস্থ্যকর, উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে একসাথে কাজ করছি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইজার ভ্যাকসিনগুলোর এই সরবরাহ বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবেলায় নেতৃত্ব দিতে ২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে এক বিলিয়ন ডোজ টিকা দান করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের অংশ।
যুক্তরাষ্ট্র এসব ভ্যাকসিন দান করা ছাড়াও বাংলাদেশ জাতীয় কোভিড-১৯ টিকাদান অভিযানে সহায়তা এবং মহামারী মোকাবেলায় সরকারের পদক্ষেপ জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে।
যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউএসএআইডি, ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন রোগ নিন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশে কোভিড-সম্পর্কিত উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে ১২১ মিলিয়ন ডলারের বেশি মূল্যের করোনভাইরাস টিকা দান করেছে।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভ্যাক্স প্রচেষ্টায় ৪ বিলিয়ন ডলার মূল্যের কোভিড-১৯ টিকা দান করেছে। ফলে, যুক্তরাষ্ট্র কোভিড-১৯ ভ্যাকসিনের সুষম বন্টনের ক্ষেত্রে সবচেয়ে বড় দাতায় পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat