ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০১-২১
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফ্রিকায় মহামারি করোনা সংক্রমণ ও মৃত্যু হার হ্রাস পাচ্ছে। অমিক্রন প্রাধান্য বিশিষ্ট এ ভাইরাসের চতুর্থ ঢেউ সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পর এই প্রথমবারের মতো তা কমতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার জাতিসংঘ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
টানা ৫৬ দিন সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকার আঞ্চলিক দপ্তর জানায়, রোববার পর্যন্ত গত এক সপ্তাহে নতুন করে আক্রান্তের হার ২০ শতাংশ এবং মৃত্যু ৮ শতাংশ হ্রাস পেয়েছে।
সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের পর ওই দপ্তর আরো জানায়, দক্ষিণ আফ্রিকায় গত চার সপ্তাহের বেশি সময় ধরে করোনাভাইরাসে আক্রান্তের হার হ্রাস পাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ অঞ্চলের দেশগুলোতেই অমিক্রন ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয়।
তারা আরো জানায়, গত সপ্তাহে কেবলমাত্র উত্তর আফ্রিকায় আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যায়। ওই সপ্তাহে এ অঞ্চলের দেশগুলোতে প্রায় ৫৫ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পায়।
ডব্লিউএইচও’র দেয়া তথ্য অনুযায়ী, এ মহাদেশের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ উভয় ডোজ টিকা গ্রহণ করেছেন।
এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, মহাদেশটিতে এ পর্যন্ত মোট এক কোটি ৫ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত ও ২ লাখ ৩৪ হাজার ৯১৩ জনের মৃত্যু হয়েছে। এ মহাদেশের মোট জনসংখ্যা ১শ’ ২০ কোটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat