ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০১-২৮
  • ৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বন্দর উপজেলার মদনপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোনারগাঁও, বন্দর ও ডেমরাসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ৫ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের ১৩টি ইউনিটকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। আগুনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। রাত ৯টার পর থেকে যানবাহন চলাচল শুরু হয়।
এর আগে বন্দরের জাহিন নিটওয়্যার্স লিমিটেড নামে রফতানিমুখী পোশাক কারখানায় শুক্রবার বিকাল ৪টায় আগুন লাগে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিষ্ঠানের সুইং বিভাগের শ্রমিক হাবিব জানান, বিকেল পৌনে ৪টার দিকে আগুনের খবর দেয় কারখানার ২নম্বর ইউনিটের নিরাপত্তা কর্মীরা। এ প্রতিষ্ঠানে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। কিন্তু শুক্রবার হওয়ায় বেশিরভাগ ইউনিট বন্ধ ছিল। তবে প্রতিটি ইউনিটে কিছু শ্রমিক তৈরি পোশাক প্যাকেট করার কাজ করছিলেন। তবে কেউ ভেতরে আটকা পড়েছেন এমন খবর পাওয়া যায়নি। আগুনের ঘটনায় প্রচুর ধোঁয়া তৈরি হয়। ধোঁয়ার কারণে পাশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল।
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শফিউদ্দিন ভূঁইয়া জানান, আগুন লাগার পরপর নিরাপত্তা রক্ষীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস আসতে আসতে আগুন ছড়িয়ে পড়ে। কারখানাটির ভেতরে গেঞ্জি, পলো শার্ট, জ্যাকেট, ট্রাইজার এসব তৈরি করা হয়। প্রতি তলায় সেসব স্তুপাকারে ছিল। এগুলো পুড়ে যাওয়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, কারখানার পরিসর বড় হওয়ায় এবং আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপন কর্মীদের বেগ পেতে হয়েছে। তবে কারখানার ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat