ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০১-৩০
  • ৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (আরআইবিএ) কর্তৃক পুরস্কারে ভূষিত হওয়ায় স্থপতি কাশেফ মাহবুব চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন,  বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতাল ২০২১ সালের  ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় ভবনটির স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।
তিনি উল্লেখ করেন, কাশেফ অনন্য উদ্ভাবনী ক্ষমতার অধিকারী একজন স্থপতি যিনি সবসময় ভিন্ন কিছু করার চিন্তা করেন।
তিনি আরও বলেন, কেবলমাত্র ভবন নির্মাণ নয়, একটি ভবনে কি কি যোগ করলে সেই ভবনটি সহজে বায়ু চলাচলসহ অন্যান্য সুবিধা রেখে পুরোপুরি পরিবেশ বান্ধব হয়, সেই চিন্তা করেন কাশেফ মাহবুব চৌধুরী। কাশেফের এই আন্তর্জাতিক স্বীকৃতি দেখে অন্য স্থপতিরাও তুলনামূলক কম খরচে পরিবেশ বান্ধব নতুন ভবন নির্মাণে এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সালমান এফ রহমান।
প্রসঙ্গত, বিশ্ব জুড়ে উদাহরণ সৃষ্টি ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন স্থাপনাকে এই পুরস্কার দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এলাকায় গড়ে তোলা সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনাটিকে একটি ‘মানবিক স্থাপত্য’ হিসেবে বর্ণনা করেছে জুরি বোর্ড।
ইতোমধ্যে আগা খান পুরস্কারসহ অনেক স্বীকৃতিতে ভূষিত স্থপতি কাশেফ তাঁর সৃষ্টিশীলতা দিয়ে দেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবেন বলেও মনে করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat