ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০১-৩১
  • ৪১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কানাডা ইউক্রেনে মোতায়েন করা তার সেনা ইউনিটনমূহকে রোববার পশ্চিমে সরিয়ে নিয়েছে। একইসঙ্গে দেশটি তার কিয়েভ দূতাবাস থেকে অদরকারি কর্মীদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার চলমান হুমকির কথা তুলে ধরে কানাডা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। কিয়েভে এক সংবাদ সম্মেলনে কানডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর নিরাপত্তার জন্য আমরা সতর্কতামূলক পদক্ষেপসমূহ  অব্যাহত রাখবো।
তিনি বলেন, কানাডীয় বাহিনীকে ডিনিপার নদীর পশ্চিমে সরিয়ে নেয়া হয়েছে।
আনন্দ কিয়েভে রোববার সকালে গিয়ে পৌঁছান এবং সেনা ইউনিট সম্পর্কে সর্বশেষ খোঁজ-খবর নেন।
তিনি রাশিয়াকে সতর্ক করে বলেন, ইউক্রেন সীমান্ত থেকে  মস্কো সৈন্য সরিয়ে না নিলে তাদেরকে তীব্র অবরোধ ও ভয়ংকর পরিণাম ভোগ করতে হবে। 
তিনি আরো জানান, ইউক্রেনে ন্যাটো মিশনকে সহায়তা করতে বর্তমানে তাদের নয়’শ সৈন্য মোতায়েন রয়েছে। 
এদিকে অটোয়া রোববার এক ঘোষণায় তাদের কিয়েভ দূতাবাসে থাকা অদরকারি স্টাফ সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে। 
উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করেছে। আমেরিকা ও পশ্চিমাদের অভিযোগ রাশিয়া ইউক্রেনে হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও রাশিয়া এ অভিযোগ অস্বীকার করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat