বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে (পিএসসি) নবনিযুক্ত সদস্যদ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বিচারপতি, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে আজ বিকেলে নবনিযুক্ত সদস্যদ্বয়কে শপথ বাক্য পাঠ করান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মুবিনা খন্দকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অধীন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেনকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সদস্যবৃন্দ, কমিশন সচিবালয়ের সচিব মুঃ আঃ হামিদজমাদ্দার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117