ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০২-০৮
  • ৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত কমলেও মৃত্যু বেড়েছে। আজ আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জন, গতকাল হয়েছিল ৯ হাজার ৩৬৯। আজ মারা গেছেন ৪৩ জন, এদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৭ জন। গতকাল মারা গিয়েছিল ৩৮ জন। 
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ০৪ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২১ দশমিক ০৭। আজ তা কমে হয়েছে ২০ দশমিক ০৩ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, আজ ৪৩ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৭০ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ৬৯৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জন। গতকাল ৪১ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৯ হাজার ৩৬৯ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৮ লাখ ১২ হাজার ৫৭৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ১১৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৯২৬ জন। শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ। গতকাল এই হার ২০ দশমিক ৯৮ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ২ জন, এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে বরিশাল ও সিলেট বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছে ১০ হাজার ৮০০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন। সুস্থতার হার ৮৬ দশমিক ৩৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat