ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০২-১২
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি’র পছন্দ আজিজ মার্কা নির্বাচন কমিশন, যিনি ভুয়া  ভোটার বানিয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন।
তিনি বলেন, এরকম কমিশনই তাদের পছন্দ। আর সে কারণেই বর্তমানে আইনসিদ্ধ যে কমিশন হচ্ছে তাতে সাড়া দিচ্ছে না। তিনি আজ শনিবার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাস ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বক্তব্যের প্রেক্ষিতে হানিফ বলেন, বিএনপি মনে করে তাদের পছন্দসই নির্বাচন কমিশন গঠিত হবে।  সেই কমিশনের অধীনে নির্বাচন হবে যাতে তারা ক্ষমতায় বসতে পারে।
বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচার সামনে তুলে ধরে মাহবুব উল আলম হানিফ বলেন, বিদেশে নিয়ে চিকিৎসা না করালে তিনি নাকি বাঁচবেন না। এখন  তো বাসায় ঠিকই সুস্থ আছেন। আসলে বিএনপি মিথ্যাচার করে সব সময়ই জাতিকে বিভ্রান্ত করে আসছে।
পরে তিনি কুষ্টিয়া সরকারী মহিলা কলেজে নারী ব্যাড মিন্টন প্রতিযোগীতার উদ্ধোধন করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম ও কলেজের অধ্যক্ষ, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এদিকে হানিফ কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া-বহলবাড়িয়া পদ্মা নদীতে অব্যাহত ভাঙ্গনে ঘরবাড়ি, আবাদি ফসলসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল হামিদ এবং নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বর্ষা মৌসুমে এ ভাঙ্গন এলাকা রোধে প্রায় ১২ কোটি টাকা ব্যায়ে জিউটিউব ও জিউ ব্যাগ ফেলা হয়। পানি নেমে যাওয়ার পর সম্প্রতি পুনরায় ভাঙ্গন দেখা দেয়ায় এ বছরও পানি উন্নয়নবোর্ড আরও ২০ কোটি টাকার জিও টিউব ও জিও ব্যাগ ফেলার সিন্ধান্ত নিয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল হামিদ বাসসকে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat