ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০২-১৬
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, জিয়াউর রহমান এদেশের তরুণ সমাজকে বিপথগামী করেছিল এবং পাকিস্তানের এজেন্ট হিসাবে এদেশকে ধ্বংস করার উদ্দেশ্যে তরুণ সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। 
আজ বুধবার শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম (কমলাপুর স্টেডিয়াম) মাঠে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেখ মণি ক্রীড়াচক্র ফুটবল একাডেমি অনুর্ধ্ব-১৮ টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ ফজলে শামস্ পরশ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্রের ঝঙ্কার নিত্ত-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। অপর দিকে বঙ্গবন্ধুকন্যা বিনামূল্যে পুস্তক দিচ্ছেন ছাত্র-ছাত্রীদের হাতে। আমাদের সজাগ থাকতে হবে যুবকদের যাতে স্বাধীনতা বিরোধীচক্র বিভ্রান্ত করতে না পারে। 
তিনি বলেন, আমি যুব সমাজকে আহ্বান জানাব, যে তারা ক্রীড়া, সংস্কৃতি প্রভৃতি গঠনমূলক এবং সৃজনশীল কাজে মনোনিবেশ করে এদেশের মর্যাদা বৃদ্ধিতে আত্মনিয়োগ করবে। দেশের শত্রুরা পরিকল্পিতভাবে এদেশের তরুণ সমাজকে মাদকাসক্তির দিকে ঠেলে দিচ্ছে আমাদের এই ব্যাপারে সজাগ থাকতে হবে।  
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি তরুণ সমাজকে বিপথ থেকে রক্ষা করে ক্রীড়া জগত, সংস্কৃতির সাথে বিশেষ করে আওয়ামী যুবলীগের পতাকাতলে সম্পৃক্ত করে একটি সুষ্ঠু, বিনোদনমুখী যুবসমাজ গড়ে তোলার আহ্বান জানান। 
যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ জসিম মাতুব্বর ও মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা ও সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আবু মুনির মোঃ শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat