ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০২-১৭
  • ৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অমর একুশে বইমেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্টল উদ্বোধন করেছেন ।
বাংলা একাডেমি প্রাঙ্গণে  আজ বিকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে তিনি ৬৩৪ নম্বর স্টলের উদ্বোধন করেন। ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের পরিচালনায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের সংগঠন। তিনি নিজেকে সবসময়ই এই পরিবারের একজন মনে করেন।
তিনি বলেন, ‘আপনাদের সকল সদস্য যেভাবে বস্তুনিষ্ঠতা ও সংবাদপত্রের মান বাড়াতে কাজ করেন, সেটি অবশ্যই দেশের এগিয়ে যাওয়ার জন্য বড় একটি উপাদান। স্বাধীন সংবাদ মাধ্যম, স্বাধীন এবং গুণগতমানসম্পন্ন সাংবাদিকতা জাতির এগিয়ে যাওয়ার জন্য খুব জরুরী।’
দীপু মনি বলেন, ভাষার মাসে বইমেলা মানেই ভাষা ও স্বাধীনতার প্রতি আলাদা সম্মান। এই আয়োজনে যখন আসি তখন এমনিতেই ভালোলাগে। 
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে সবসময় ডিআরইউ’র পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। বইমেলায় ডিআরইউ’র স্টলকে পৃষ্ঠপোষকতা করার জন্য তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat