ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০২-১৯
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এদেশে প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে, যারা জানতো না বঙ্গবন্ধু কে, তিনি বাংলাদেশের জন্য কী করেছেন? এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে না। পৃথিবীর কোথাও এর থেকে বড় অপরাধ হয়নি। এমন মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা ইতিহাসের নিকৃষ্টতম কাজ ছিল। নতুন প্রজন্মের কাছে ইতিহাসের মহানায়ককে তুলে ধরা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
আজ শনিবার বইমেলার পঞ্চম দিনে বাংলা একাডেমি চত্বরে ‘মুজিব গ্রাফিক নভেল’ এর ৯ম ও ১০ম খন্ডের  মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন জাফর ইকবাল। অনুষ্ঠানে নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহ যোগান তিনি।
এসময় কথা বলেন, কথাসাহিত্যিক আনিসুল হকও। তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে মানসম্পন্ন প্রবন্ধ রচনার ওপর জোর দেন। তিনি বলেন, কীভাবে বঙ্গবন্ধু পরিশ্রম করলেন, কীভাবে পাকিস্তান থেকে ভাষা আন্দোলন হলো, কীভাবে সেখান থেকে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হলো, এসব তরুণ প্রজন্মকে জানার তাগিদও দেন তিনি।
পঞ্চম দিনে সকাল ১১টায় খুলে দেয়া হয় বইমেলা প্রাঙ্গণ। ছুটির দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় বাড়ছে পাঠক-দর্শনার্থীদের উপস্থিতি। বিকেল নাগাদ মেলা আরও জমাজমাট হবার প্রত্যাশা প্রকাশকদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat