ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০২-২১
  • ৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ ভাষা। আমাদের ভাষার মর্যাদা কমিয়ে আমরা ইংরেজি ব্যবহার করবো না।
তিনি বলেন, ইংরেজি ভাষা ব্যবহারের সময় বাংলা ভাষা যেন প্রাধান্য পায় আমরা সেই চেষ্টা করে যাবো। আমি এমন কথা বলি না যে, আমরা ইংরেজি ব্যবহার করব না। কারণ সারা বিশে^ চলতে হলে ইংরেজি ব্যবহার করতে হবে, কিন্তু আমরা আমাদের ভাষার মর্যাদা কমিয়ে ইংরেজি ব্যবহার করবো না। শহীদ দিবসে এটাই হোক আমাদের প্রত্যয়।’
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় ভার্চুয়ালি য্ক্তু হয়ে প্রধান অতিথির বক্তৃতায় আনিসুল হক এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ১৯৪৮ সালে সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা আমাদের রাষ্ট্র ভাষা হবে এই দাবি জানিয়েছিলেন। ১৯৫২ সালে তিনি যখন কারাগারে ছিলেন, তখন বাংলা ভাষা রাষ্ট্রভাষার আন্দোলনে শরিক হয়ে তৎকালীন পাকিস্তান সরকারের পুলিশের গুলিতে সালাম, বরকত, জব্বারসহ আরও অনেকে নিহত হন।
তিনি বলেন, বাঙালি জাতির দাবির আন্দোলনের ইতিহাস, দাবি আদায়ের ইতিহাস রক্তের সাথে মিশে গেছে, ভাষার জন্য কোন জাতি রক্ত দিয়েছে এরকম নাই। ভাষা শহীদ, বীর মুক্তিযোদ্ধা, ৩০ লাখ মা বোন যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞা জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞা ও শ্রদ্ধা জানাই।
মন্ত্রী বলেন, আমরা ৫২ সাল থেকে অনেক দূর এগিয়ে এসেছি। জননেত্রী শেখ হাসিনা ২১ শে ফেব্রুয়ারিকে সারা বিশে^ মাতৃভাষা দিবস হিসেবে সম্মান করার এবং স্বীকৃতি দেয়ার ব্যবস্থা করেছেন। এখন একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশে^ স্বীকৃতি পেয়েছে।
আনিসুল হক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশে^ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সকল উন্নয়ন প্রকল্পে তাকে সহযোগিতা করে আমরা যেন এগিয়ে যেতে পারি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকি গ্রামের ভাষা সৈনিক মিয়া মো. মতিন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat