ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২২-০২-২২
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আমাদের সকল আন্দোলন ২১শের চেতনা হতেই চূড়ান্ত রূপ লাভ করেছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২২ উপলক্ষে দুদক প্রধান কার্যালয়ে আজ এক আলােচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান, দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হকসহ দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
দুদক চেয়ারম্যান বলেন, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার ১৯৫২ এর ২১শে ফেব্রুয়ারির আন্দোলনের ভূমিকা অনন্য ও অপরিসীম। এই আন্দোলন মাতৃভাষা বাংলাকে গৌরবের আসনে অধিষ্ঠিত করেছে। 
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান বাংলাভাষায় প্রণয়ন করে বাংলাভাষার উচ্চ মর্যাদার স্বীকৃতি দিয়েছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়।
দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান বলেন, ‘সারা পৃথিবীতে অসংখ্য ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান পঞ্চম। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হয়। কিন্তু আমরা অনেকেই এখনও শিশু সন্তানদের মুখে অন্য ভাষার বুলি শুনতে পছন্দ করি। আমাদের ভাষাকে যেমনি মনে নিতে হবে, তেমনি মেনেও নিতে হবে। আমাদের মানসিক দৈন্যতা থেকে মুক্ত হতে হবে।’
দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, ‘আমাদের সর্বস্তরে বাংলা ভাষার আন্দোলন নিয়ে আমরা কথা বলছি। অথচ আমাদের উঁচু স্তরেই বাংলা ভাষার ব্যবহার নেই। সমাজের উচ্চ স্তরের মানুষ বাংলাভাষাকে ব্যবহার করছে না। তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতে বাংলা ভাষা ব্যবহারের উদ্যোগ নিতে হবে। 
সভায় দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat