ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-২৪
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাজের বিনিময়ে উঠতি অভিনেত্রী-মডেলদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন কিংবা যৌন হেনস্তা করে মুম্বাই ইন্ডাস্ট্রির অনেক নির্মাতা-প্রযোজক। এ বিষয়ে হ্যাশট্যাগ মিটু আন্দোলনের ঝড় উঠেছিল কয়েক বছর আগে। আবারও যেন সেই মিটু ফিরে এলো!
এবার এক কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুললেন মডেল-অভিনেত্রী উরফি জাভেদ। বিগ বস ওটিটিতে অংশ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। তবে খোলামেলা পোশাক পরার কারণে তিনি অধিক পরিচিত।
পাঞ্জাবের কাস্টিং ডিরেক্টর ওবেদ আফ্রিদির বিরুদ্ধে উরফির অভিযোগ। তিনি জানান, বিভিন্ন সময়ে উঠতি মডেল ও অভিনেত্রীদের অনৈতিক প্রস্তাব দিয়েছেন ওবেদ। এমনকি যৌন হেনস্তা করেছেন বলেও দাবি উরফির।
তরুণ এই অভিনেত্রী জানান, তার বদনাম করার চেষ্টা করেছিল ওবেদ আফ্রিদি। সিনেমায় সুযোগ পেতে হলে ‘কম্প্রোমাইজ’ করতে হবে; এমন কথাও বলেছিল সেই ডিরেক্টর।
দু’জন মডেলের স্ক্রিনশট শেয়ার করে উরফি আরও জানান, তাদেরকেও হেনস্তা করেছিল ওবেদ। উরফির এই অভিযোগে সহমত পোষণ করেছেন মডেল প্রিয়াঙ্ক শর্মাও। প্রিয়াঙ্ক জানান, তার কাছের এক বান্ধবীকেও যৌন হেনস্থা করেছিলেন ওবেদ।
এসব অভিযোগের ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি কাস্টিং ডিরেক্টর ওবেদ। এছাড়া বিষয়টি নিয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat