ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০২-২৫
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রায় ১ বছর আগে বিশাল ফুরিয়া পরিচালিত ‘নাগিন’ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে এতদিনেও শুটিংফ্লোরে গড়ায়নি সিনেমাটি।
শোনা যাচ্ছে, ভারতীয় ইন্ডাস্ট্রিতে আরেকটি নারী প্রধান সিনেমা হতে যাচ্ছে ‘নাগিন’! যেখানে শ্রদ্ধাকে মূল চরিত্রে বিশেষ শক্তি নিয়ে হাজির হতে দেখবেন দর্শকরা। ব্যতিক্রমী উপস্হাপনের জন্যই স্ক্রিপ্ট এবং শুটিংস্পট নির্বাচন করতে দেরি হচ্ছে বলেন জানান সিনেমাটির প্রযোজক নিখিল দ্বিভেদী।
এ প্রসঙ্গে তিনি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘এরইমধ্যে স্ক্রিপ্টের কাজ সম্পন্ন হয়েছে। নাগিন চরিত্রটিকে আগে পর্দায় দর্শকরা যেভাবে দেখেছেন সেভাবে আমরা শ্রদ্ধাকে উপস্হাপন করছি না। নাগিন নিয়ে শ্রদ্ধা কাপুরের সঙ্গে আমরা যা করার পরিকল্পনা করেছি তাতে সবাই অবাক হবেন। একটি নারী প্রধান সিনেমায় বিশেষ ক্ষমতাসম্পন্ন চরিত্র দেখে নাগিন করার ধারণা জন্ম নিয়েছে। জানি না কেন ভারতীয়রা এ ধরনের নারী প্রধান সিনেমা নির্মাণ কম করেন।’
এ প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘আমাদের লোককাহিনির ভণ্ডার থেকে একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। তাছাড়া এ ধরনের গল্পে নারীকে প্রাধান্য দিয়ে সিনেমা নির্মাণ করতে কয়েক বছর লাগবে এটাই স্বাভাবিক। নাগিন সিনেমার প্রতিটি চরিত্রে সুপার পাওয়ার থাকবে। যে কারণে স্ক্রিপ্ট থেকে শুরু করে শুটিংসেটের বিষয়গুলো অনেক চিন্তা-ভাবনা করে করছেন নির্মাতা। সময় নিয়ে সিনেমা নির্মিত হলে কেউ আঙ্গুল তুলতে পারেন না। তাই ভালো কিছুর জন্য অপেক্ষা তো করতেই হবে। আমার চরিত্রেও বিশেষ শক্তি থাকবে। যিনি বিষ্ময়কর কাজ করতে পারেন এবং মুহূর্তেই নিজের রূপ বদলাতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat