জমি আছে ঘর নেই এমন ৬টি পরিবারকে ঘর তৈরি করে দিয়েছে ফেনী জেলা পরিষদ।সোমবার সকালে পরশুরামে উপকারভোগী পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন। এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ গোলাম মোস্তফা, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
উপকারভোগীরা হলেন- ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের বশির আহমেদ এর ছেলে সামছুল হক ভূঞা, মধ্যম মধুপুর গ্রামের মৃত হাবিব উল্ল্যাহর ছেলে মো. হাসান, উত্তর সহদেবপুর গ্রামের ইদ্রিস হাওলাদারের মেয়ে মোসাম্মৎ শেফালী বেগম, দক্ষিন চানপুর গ্রামের শহীদ সিরাজুল হকের ছেলে মনির আহম্মদ, পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের মৃত বজলের রহমানের ছেলে মোহাং ইসমাইল, উত্তর ধনীকুন্ডা গ্রামের আলী আশ্রাফের ছেলে মো. সোহেল।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর দেয়া উপহারের প্রতিটি ঘর তৈরিতে দুই লাখ বিশ হাজার টাকা করে ব্যয় করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117