ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০২-২৮
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন জনগণ থেকে বিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল। পক্ষান্তরে, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এই মূহুর্তে দেশের একমাত্র সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক দল। 
আজ সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। 
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য  আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্যগণ।
তিনি বলেন, দল করলে দলের নিয়ম মেনে চলতে হবে। অনিয়ম করে দলের মনোনয়ন দেওয়ার দিন শেষ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনা চিরদিনের জন্য কাউকে নেতৃত্ব ইজারা দেয়নি।
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নেতা কে? এমন প্রশ্ন রেখে সড়ক পরিবহন মন্ত্রী আবারও বিএনপি নেতাদের স্মরণ করে দিয়ে বলেন, তাদের দুই শীর্ষ নেতা দন্ডপ্রাপ্ত আসামী, আইন অনুযায়ী তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
তিনি বলেন, তাই জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করে চলেছে।
ত্যাগী নেতারা আওয়ামী লীগের আস্থার ঠিকানা দাবি করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত।
দলের অভ্যন্তরীণ কোন্দল-কলহ দুর করে এখন থেকেই আগামী নির্বাচনের জন্য নেতা তৈরি করতে হবে বলে জানান ওবায়দুল কাদের। 
ত্যাগী নেতাদের দলে কোনঠাসা করে না রাখতে দলের নেতাদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, পকেট ভারি করার জন্য লোক সৃষ্টি করা যাবে না, দুঃসময়ের কর্মীরাই দলের আসল বন্ধু। 
গত নির্বাচনের চেয়ে আগামী নির্বাচনে আরও কঠিন পরীক্ষা দিতে হবে উল্লেখ করে কাদের বলেন,  তাই এখন থেকেই শতভাগ প্রস্তুতি নিতে হবে। 
প্রতিপক্ষকে দুর্বল না ভাবতে নেতাকর্মীদের স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র চলছে। তারা সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়ামী লীগকে হারাতে চেষ্টা করবে, সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat