ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০২-২৮
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

 জাতীয় সংসদে বিরোধী দলীয়নেতা বেগম রওশন এরশাদ নতুন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
নতুন নির্বাচন কমিশন গঠন করার পর তিনি আজ এক বিবৃতিতে এই আশাবাদ ব্যক্ত করেন।
বেগম রওশন এরশাদ প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচন নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতেই আপনারা দায়িত্ব পেয়েছেন। সংবিধান অনুযায়ী সেই দায়িত্বটুকু পালন করতে যথেষ্ট যতœশীল হলেই সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে।
বেগম রওশন এরশাদ সব দলের সাথে আলোচনা করে, তাদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠন, সংবিধান অনুযায়ী "প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার আইন, ২০২২ প্রণয়ন করে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন।
বিরোধীদলীয় নেতা প্রত্যাশা ব্যক্ত করেন, নতুন নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশ ও জাতিকে উপহার দিবে। নব গঠিত নির্বাচন কমিশনের সদস্যরা তাদের উপর ন্যস্ত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন এবং দেশের মানুষ নিশ্চিতভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই তাদের ইচ্ছের প্রতিফলন ঘটাতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat