ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৩-০১
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর। 
তিনি বলেন, কে কি বললো তা নিয়ে না ভেবে কমিশনের দায়িত্ব একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। কমিশন সেই প্রস্তুতি শুরু করেছে।
আজ চার কমিশনারকে সঙ্গে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন।
দায়িত্ব পালনে তাদের উপর কোন রাজনৈতিক দলের চাপ নেই উল্লেখ করে সিইসি বলেন, ‘চাপের কোন প্রশ্নই আসে না। কোন চাপ নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি এবং স্বাধীনভাবে কাজ করব। সফলতা কী হয়, সেটা সবাইকে জানাব।’ 
তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি, সমঝোতার বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে। এ বিষয়ে আমরা কী করব, সেটি সহকর্মীদের সঙ্গে সভা করে, নিজেদের মধ্যে কাজ করে সিদ্ধান্ত নেব। নির্দিষ্টভাবে আমরা কীভাবে এগোব, সে বিষয়ে আমাদের আরও চিন্তা ভাবনা করতে হবে।’
এর আগে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বেদির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ৫ সদস্যের নির্বাচন কমিশন। পরে তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় ইসি সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম খান, ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান ও সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat