ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৩-০৩
  • ৪০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রোমানিয়ার পূর্বাঞ্চলে কৃষ্ণ সাগরের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বুধবার সামরিক বাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে তাদের আটজন প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিককালে  এটি ছিল দেশটির বিমানবাহিনীর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। খবর এএফপি’র।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমান ঘাঁটি থেকে ১১ কিলোমিটার দূরে গুরা দোবরোগেই এলাকায় আইএআর ৩৩০-পুমা নামের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ওই হেলিকাপ্টারে থাকা সাত জনের সকলেই নিহত হন।
আকাশে টলহ মিশনের দায়িত্ব পালন কালে একটি মিগ-২১ ল্যান্সার বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রাডার থেকে হারিয়ে গেলে এই হেলিকপ্টারের সাহায্যে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার দিনের শেষভাগে এ যুদ্ধবিমানের সন্ধান পাওয়া যায়। এটি কৃষ্ণ সাগরের কাছে জনবিরল এলাকায় কোগিয়ালাকের অদূরে বিধ্বস্ত হয়।
তারা জানায়, এতে বিমানটিতে থাকা ৩১ বছর বয়সী পাইলট নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat