ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২২-০৩-০৪
  • ২৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাজীপুর শহরে ৫০ শয্যাবিশিষ্ট  ডায়বেটিক হাসপাতাল হতে যাচ্ছে।গাজীপুর মেট্রোপলিটন এলাকার সদর মেট্রো থানার সাহাপাড়া এলাকায় আজ শুক্রবার সকালে ৫০ শয্যাবিশিষ্ট  ডায়বেটিক হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তার বক্তৃতায় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আজ গাজীপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজ আমরা একটি পূর্নাঙ্গ ডায়বেটিক হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারছি। তিনি (শেখ হাসিনা) আমাদের মাত্র এক লক্ষ এক টাকায় ৫০ শতাংশ  জমি দিয়েছেন। আর হাসপাতালটি নির্মাণের জন্য দিয়েছেন ২২ কোটি টাকা। আমরা তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
রাসেল বলেন,  প্রধানমন্ত্রীর কারণেই গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালকে ৫০ শয্যা থেকে উন্নীত  করে ৫০০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক স্বয়ংসম্পূর্ণ  হাসপাতালে পরিণত করা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, তিনি (প্রধানমন্ত্রী) এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন  করে দিয়েছেন। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ হাসপাতালকে ৫০ শয্যা থেকে উন্নীত করে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রুপান্তরিত করেছেন। এ কারণে,গাজীপুরের মানুষ একদিকে যেমন উন্নত চিকিৎসা সেবার সুযোগ পাচ্ছেন, অন্যদিকে তাদের জীবনযাত্রার মানও উন্নীত হচ্ছে।  
গাজীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি কাজী আলিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসুন নাহার ভূঁইয়া এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ ও গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat