ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৩-০৬
  • ৫৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ২৭২ কোটি টাকার উদ্ধার সামগ্রী ও যন্ত্রপাতি ক্রয় করা হবে। 
তিনি বলেন, একই সঙ্গে হেলিকপ্টার এবং হোভারক্রাফটও ক্রয় করা হবে । বিভাগীয় এবং জেলা শহরগুলোর জন্য ৬৫ ও ৫৫ মিটার উচ্চতায় উদ্ধার কার্যক্রম চালানোর লক্ষ্যে  উন্নত মানের লেডার (মই) ক্রয় করা হবে  ।
প্রতিমন্ত্রী আরো বলেন, যেকোনো দুর্যোগে উদ্ধার কার্যক্রম চালানোর ক্ষেত্রে উন্নত দেশের মত সক্ষমতা অর্জনে সরকার কাজ করছে ।
ডা. এনামুর রহমান আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে "জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২" উপলক্ষে আয়োজিত ভূমিকম্প এবং অগ্নিকান্ডে সচেতনতা বৃদ্ধি মহড়ায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন ।
দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান ।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে সিপিপিসহ আমাদের প্রায় ৪২ লক্ষ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রয়েছে । যেকোনো দুর্যোগে তারা জানমাল রক্ষায় এগিয়ে আসেন, এতে দুর্যোগ মোকাবেলা আমাদের জন্য অনেক সহজ হয় এবং দুর্যোগে ক্ষয়-ক্ষতি কম হয়। আর এজন্যই সারাবিশ্বে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আজ অনুকরণীয় মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
তিনি বলেন, পূর্বপ্রস্তুতি থাকলে যে কোনো দুর্যোগ মোকাবেলা সহজ হয়। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকান্ড হলেও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। কারণ সেখানে অগ্নিকান্ডের এক মাস পূর্বে সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়েছিল। আজকের এ মহড়ার মধ্য দিয়ে এই হাসপাতালে কর্মরতদের সচেতন করা হলো। 
তিনি বলেন, আশা করি, ভবিষ্যতে এখানে কোনো দুর্যোগ হলে এখানকার কর্মকর্তা-কর্মচারীগণ তা মোকাবেলায় তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারবেন ।
তিনি আরো বলেন, দেশের মানুষজনকে অগ্নিকান্ডসহ বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় সচেতন করার লক্ষ্যে সারাদেশে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat