ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৩-০৯
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাঠগুলো সার্বক্ষণিক উন্মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার দুপুরে নগরীর শামসাবাদ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমরা চাই যে, খেলাধুলার মাঠগুলো আমাদের সন্তানদের জন্য যেন উন্মুক্ত থাকে। সকাল-বিকাল-রাত -তাদের যখন মন চ্ইাবে তারা যেন এসে খেলাধুলা  করতে পারে। সেভাবেই আমি নির্দেশনা দিয়েছি। এই খেলার মাঠগুলো যেন অবশ্যই সার্বক্ষণিক ২৪ ঘন্টাই উন্মক্ত থাকে, তাদের যখন যাদের মান চাইবে তারা এসে খেলবে।’
তিনি  বলেন, শামসাবাদ মাঠের উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে সম্পন্ন হচ্ছেনা। সেটার অগ্রগতি পর্যালোচনা করার জন্য মাঠ পরিদর্শনে এসছি। আমরা আশাবাদী, আগামী জুনের মধ্যে এ কাজটি সম্পন্ন হবে। এরপর খেলাধুলার জন্য মাঠটি আমরা উন্মুক্ত করে দেবো।
এ সময় মশা নিয়ে করা এক প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘আপনারা যদি গত বছরের সাথে তুলনা করেন, তাহলেই সামগ্রিক চিত্রটা খুবই পরিস্কার হবে। গত বছরের মার্চ মাসের এ রকম সময়ে আমি বলেছিলাম যে, ১৪ তারিখের পরে মশা নিয়ন্ত্রণে আসবে। সেটা নিয়ন্ত্রণে এসেছিল।’
তিনি বলেন, ‘সেই তুলনায় এবার জানুয়ারিও পার হয়েছে, ফেব্রুয়ারিও পার হয়েছে। আমরা মার্চের মাঝামাঝি চলে এসেছি। এবার এখন পর্যন্ত আমাদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশা পূর্ণ নিয়ন্ত্রণে আছে।’
এর আগে মেয়র ৬৫ নম্বর ওয়ার্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন খাল এবং সায়েদাবাদের রেলক্রসিং সংলগ্ন ওয়ান্ডারল্যান্ড পার্ক পরিদর্শন করেন। 
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, কাউন্সিলরদের মধ্যে ৩২ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল মান্নান, ৪০ নম্বরের আবুল কালাম আজাদ, ৬৫ নম্বরের মো. সামসুদ্দিন ভূঁইয়া, সংরক্ষিত আসনের কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat