ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৩-১০
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, দুর্যোগ মোকাবিলায় আতঙ্কিত না হয়ে পরিত্রাণের উপায় সম্পর্কে সচেতন থাকতে হবে।
আজ জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ হলরুমে ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি  এ কথা বলেন।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস. এম জামান আব্দুন নাছের বাবুল, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আঃ ছালাম। 
ফরিদুল হক খান  আরো  বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের দুর্যোগ নিয়ে পূর্ব প্রস্তুুতি ও দুর্যোগ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে দুর্যোগে প্রাণহানি এক ডিজিটে  নেমে এসেছে। দুর্যোগের আগাম সতর্কবার্তা ও দৈনন্দিন আবহাওয়া বার্তা জানতে মোবাইলে (১০৯০) টোল ফ্রি ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (আইভিআর) পদ্ধতি চালু করা হয়েছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলার নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০৭টি পরিবারের মাঝে চেক বিতরণ  করেন। এর আগে প্রতিমন্ত্রী জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত র‌্যালিতে  অংশ নেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat