ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৩-১২
  • ১০১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ৩টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন। আজ শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মুক্তধারা নিউইয়র্ক স্টল চত্বরে একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত ৩টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি। 
অনুষ্ঠানে জামাল উদ্দিন হোসেনের ‘আমার জীবন আমার সৃজন’, শাহ চৌধুরীর ‘ভাবনার উৎসে’ এবং মুবিন খান-এর ‘গল্পরা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় দীপু মনি বলেন, ‘নাট্যকার, অভিনেতা, নির্দেশক হিসেবে জামালউদ্দিন হোসেনকে আমরা জানি। তিনি আমেরিকায় বসবাস করেও তাঁর আত্মজৈবনিক গ্রন্থ রচনা করেছেন- এটি বাংলা ভাষার পাঠকদের জন্য আনন্দের খবর।’ 
কবি কামাল চৌধুরী বলেন, বইমেলার এটাই আনন্দ, সর্বদা উৎসবের আমেজ বিদ্যমান। মুক্তধারা নিউইয়র্ক দীর্ঘদিন ধরে বিদেশে বসেও বাংলা সাহিত্য সংস্কৃতির এই কাজগুলো করে চলেছে।
অনুষ্ঠানে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর, অধ্যাপক ফখরুল আলম, শব্দঘর সম্পাদক মোহিত কামাল, কবি ইউসুফ রেজা এবং মুক্তধারা নিউইয়র্ক’র প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat