ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৩-১৪
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

ক’দিন পর মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও কৃতি শ্যাননের বহুল প্রতীক্ষিত আলোচিত সিনেমা ‘বচ্চন পান্ডে’। নির্মাণের শুরু থেকেই সিনেমাটি ঘিরে দারুণ কৌতুহল রয়েছে সিনেপ্রেমীদের ভেতর।
বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন অক্ষয়-কৃতি। এরইমাঝে ‘ছারে বলো বেওয়াফা’ শিরোনামে সিনেমাটির একটি গান প্রকাশ করেছেন নির্মাতা ফরহাদ সামজি। গানটি মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।
তবে ক’দিন মুক্তি পাওয়া আলিয়ার ‘গাঙ্গুবাঈ কটিয়াদি’ দারুণ প্রশংসিত এবং বক্স অফিস মাতাচ্ছে। এছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে ভূমির ‘বাধাই দো’ এবং পূজা হেগডের ‘রাধে শ্যাম’ সিনেমা দুটি। এমন সময় অক্ষয়ের সিনেমাটির মুক্তি কতটা যুক্তিযুক্ত এ নিয়েও আলোচনা করছেন অনেকে।
এ প্রসঙ্গে কৃতি বলেন, ‘সিনেমাটির শুরু থেকে দর্শকদের কৌতুহল মুগ্ধ করছে। সিনেমাটির পোস্টার ও গান প্রকাশের পর তাদের ভালোবাসা স্বপ্ন দেখাচ্ছে। আশা করছি মুক্তির পরও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
এছাড়া সিনেমাটির গল্প ও অক্ষয়ের সঙ্গে অভিনয় প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বচ্চন পান্ডে ক্যারিয়ারের সেরা সিনেমা হতে যাচ্ছে। অক্ষয়ের সঙ্গে আগেও স্ক্রিন শেয়ার করেছি। দর্শকরা আমাদের জুটির কাছে ভিন্ন কিছু প্রত্যাশা করেন। সেই বিষয়টি মাথায় রেখে চেষ্টা করেছি চরিত্রের প্রতি সুবিচার করার। আমার বিশ্বাস দর্শকরা প্রশংসা করবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat