ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৩-১৮
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট’ আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে।
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম, পিপিএম।
এদিকে আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে অংশগ্রহণকারী দেশগুলোর উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্মসম্পাদক ও অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট ডিরেক্টর প্রসাদ রাও, কেনিয়া জাতীয় কাবাডি দলের কোচ লেভেন্তের ওগোতা। অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়, কোচ, অফিসিয়াল, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক নেওয়াজ সোহাগ ও কোষাধ্যক্ষ আরিফ মিহির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ড। সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মোকাবেলা করবে মালয়েশিয়া। সন্ধ্যা সাড়ে ৭টায় বর্তমান রানার্সআপ কেনিয়ার মুখোমুখি হবে ইরাক। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
এবারের আসরে ৮টি দল দু‘টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলংকা, মালয়েশিয়া ও ইংল্যান্ড। অপরদিকে ‘বি’ গ্রুপে আছে কেনিয়া, নেপাল, ইন্দোনেশিয়া ও ইরাক।
উদ্বোধনী দিনের খেলা :
বাংলাদেশ বনাম ইংল্যান্ড (বিকেল সাড়ে ৫টা)
শ্রীলংকা বনাম মালয়েশিয়া (সন্ধ্যা সাড়ে ৬টা)
কেনিয়া বনাম ইরাক (সন্ধ্যা সাড়ে ৭টা)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat