ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৩-২৩
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাঁজরের হাড়ে ইনজুরির কারনে চার থেকে ছয় সপ্তাহের জন্য কোর্টের বাইরে চলে গেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। এ সম্পর্কে এক টুইটার বার্তা নাদাল নিজেই লিখেছেন, ‘এটা মোটেই কোন ভাল খবর নয়, আমি এতটা প্রত্যাশা করিনি।’
ইনজুরির কারনে ক্লে কোর্ট মৌসুমের শুরুটায় অনুপস্থিত থাকবেন নাদাল। ৩৫ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড এ সময়ের মধ্যে মন্টে কার্লো ও বার্সেলোনা টুর্নামেন্টে খেলতে পারবে না। তবে আগামী ১-৮ মে মাদ্রিদ মাস্টার্সে তার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আগামী ২২ মে থেকে শুরু হওয়া বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনই এই মুহূর্তে নাদালের মূল লক্ষ্য। ১৩ বারের রেকর্ড বিজয়ী নাদাল কোনভাবেই রোলা গ্যাঁরোতে খেলা মিস করতে চাইবেন না। 
ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের সেমিফাইনালে নাদাল ইনজুরিতে আক্রান্ত হন। ফাইনালে রোববার যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজের কাছে পরাজিত হবার পিছনে এই ইনজুরিও অনেকটাই দায়ী। ফাইনালে তাকে দুইবার বাধ্য হয়ে কোর্টের মধ্যে চিকিৎসা নিতে হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat