ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৩-২৪
  • ৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০০৮ সালে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম আসর থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। অবশেষে ১৪ বছর পর আইপিএলের অধিনায়কত্ব ছাড়লেন তিনি। মাঝে অবশ্য একবার ধোনির পরিবর্তে দলের নেতৃত্ব দিয়েছেন সুরেশ রায়না।
আগামী ২৬ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলের পঞ্চদশ আসরে অধিনায়ক হিসেবে দেখা যাবে না ধোনিকে।  নতুন অধিনায়ক হলেন রবীন্দ্র জাদেজাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে  চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।
চেন্নাইয়ের তৃতীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু করবেন জাদেজা। চেন্নাইয়ের হয়ে একবার অধিনায়কত্ব করেছেন সুরেশ রায়না।
আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের অধিনায়কত্ব করছেন ধোনি। তার অধীনে রেকর্ড সংখ্যক ম্যাচ জিতেছে চেন্নাই। ২০৪ ম্যাচে ১২১টি জয় আছে চেন্নাইয়ের। ধোনির নেতৃত্বে নয় বার আইপিএলের ফাইনাল খেলে চেন্নাই। এরমধ্যে চারবার শিরোপা জিতে চেন্নাই। ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে দলকে শিরোপার স্বাদ দেন ধোনি।
অধিনায়কত্ব ছাড়লেও, চেন্নাইয়ের হয়ে খেলে যাবেন ধোনি। চেন্নাইর পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিজের ইচ্ছাতেই চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি। দলকে নেতৃত্ব দিবেন জাদেজা। ২০১২ সাল থেকে চেন্নাইয়ে খেলছেন জাদেজা। চেন্নাইয়ে নেতৃত্ব দেয়া তৃতীয় অধিনায়ক হবেন জাদেজা। এই মৌসুম ও ভবিষ্যতে দলের হয়ে খেলবেন ধোনি।’
২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে হঠাৎ করেই ভারত টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন ধোনি। ২০১৭ সালে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়েন একবার বিশ^কাপ জয় করা ধোনি। ২০২০ সালে ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন ধোনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat